ভারতে কারখানা তৈরির পরিকল্পনা নেই ইন্টেলের

৮ সেপ্টেম্বর, ২০২২ ০২:৪৪  
সম্প্রতি ভারতে পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন যে, চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ভারতে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা তৈরি করবে। কিন্তু তার পরপরই ভিন্ন তথ্য জানালো ইন্টেল। সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল কর্পোরেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, আপাতভাবে ভারতে কোনো উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা নেই। ইন্টেলের পক্ষ থেকে বুধবার এই তথ্য জানানো হয়। এ বিষয়ে পরবর্তীতে ভারতের পক্ষ থেকে আর কোনও বক্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি